২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি চ্যালেঞ্জের মুখে জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একইসঙ্গে ক্ষমতাসীন দলের সভাপতি ও রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ব্যাখ্যা দাবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

লাহোর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একইসঙ্গে ক্ষমতাসীন দলের সভাপতি ও রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ব্যাখ্যা দাবি করেছে আদালত। এক আইনজীবী একথা জানান। অজনপ্রিয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য এ আইনি চ্যালেঞ্জ তাৎক্ষণিকভাবে তার জন্য কোনো হুমকি না হলেও তিনি যে আইনি জটিলতার মুখে আছেন তা স্মরণ করিয়ে দিয়েছে। আইন বিশ্লেষকরা একথা বলেছেন। পাকিস্তানের আইনজীবীদের সংগঠন 'দ্য পাকিস্তান লইয়ার্স ফোরাম' (পিএলএফ) দু'টি গুরুত্বপূর্ণ পদ সামলানোর অধিকার প্রেসিডেন্ট রাখেন কি-না, সে বিষয়ে লাহোর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে। হাইকোর্ট জারদারির প্রধান সচিবকে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের বাইরে পিএলএফ'র প্রেসিডেন্ট এ কে দোগার সাংবাদিকদের বলেন, "নিরাপত্তার কারণে প্রেসিডেন্ট আদালতে হাজির হতে না পারায় আদালত তার প্রধান সচিবকে ২৫ মে আদালতে হাজির হতে বলেছে।" পাকিস্তানের সংবিধানে প্রেসিডেন্টের দলীয় প্রধানের দায়িত্ব পালনের ওপর কোনও বিধিনিষেধ নেই। তবে অতীতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে দলীয় প্রধানের দায়িত্ব পালনের ওপর বিধি নিষেধ আরোপ করেছিল বলে দোগার জানান। তিনি বলেন, "১৯৯৩ সালে আমাদের সুপ্রিম কোর্টের বিচারক সিদ্ধান্ত নিয়েছিলেন যে, প্রেসিডেন্টের নির্দলীয় থাকা উচিত। রাজনৈতিক ঝামেলায় তার জড়ানো উচিত না। তার উচিত রাজনীতি থেকে দূরে থাকা। কিন্তু এখানে তিনি দলীয় প্রধানও, যা অবৈধ।" ২০০৮ সালে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি পাকিস্তানের বৃহত্তম দল পিপলস পার্টির সহ-সভাপতি ছিলেন। কিন্তু নির্বাচনের পর তিনিই জোট সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তার পুত্র বিলওয়াল ভুট্টোও পার্টির একজন সহ-সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৩৪ ঘ.