২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনে পৌঁছেছে আটলান্টিস

শেষ মিশন নিয়ে রোববার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পৌঁছেছে আটলান্টিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 10:37 AM

কেপ ক্যানাভেরাল, ফ্লা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মিশন নিয়ে রোববার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পৌঁছেছে আটলান্টিস। ১২ দিনের এই মিশনে শুক্রবার ছয়জন জ্যোতির্বিজ্ঞানীসহ নভোযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দেয়। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নতুন রাশিয়ান মডিউল এবং কিছু খুচরা যন্ত্রাংশ সরবরাহ করার জন্যেই আটলান্টিসের এই মিশন। আটলান্টিসের কমান্ডার কেন হ্যাম তার ১০০ টনের নভোখেয়া নিয়ে স্থানীয় সময় ১০:২৮ মিনিটে (১৪২৮ জিএমটি) মহাকাশ কেন্দ্র অবতরণ করেন। স্টেশনে অবতরণের পর আটলান্টিসের ক্রুদের রেডিওর মাধ্যমে "স্টেশনে স্বাগতম" বলে অভ্যর্থনা জানান ফ্লাইট ইঞ্জিনিয়ার শসি নগুচি। আটলান্টিসের এটিই শেষ মহাকাশ অভিযান। এরপর থেকে শুধু ডিসকভারি ও এনডেভ্যার নভোখেয়া দুইটি এই অভিযানে ব্যবহৃত হবে। বিপুল খরচ ও নিরাপত্তা ঝুঁকির কারণে এরপর নাসা আর আটলান্টিস ব্যবহার করবেনা। পৃথিবীতে ফিরে আসার পর আটলান্টিসকে জাদুঘরে সংরক্ষণ করা হবে। প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে আটলান্টিস নভোযানটি ব্যবহার করা হচ্ছে। ১৬টি দেশের সমন্বয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পটি বাস্তবায়নে প্রায় এক দশকের বেশি সময় লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৭ঘ.