হংকং, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হংকংয়ে রোববার উপনির্বাচনে ভোটাভুটি হয়েছে। দ্রুত রাজনৈতিক সংস্কারের জন্য বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ উপনির্বাচনকে সার্বজনীন ভোটাধিকার প্রশ্নে গণভোট হিসেবেই দেখছে গণতন্ত্রপন্থীরা।
জানুয়ারিতে গণতন্ত্রপন্থী পাঁচ আইনপ্রণেতার পদত্যাগের কারণে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবিধানিক সংস্কার প্রশ্নে পুনরায় বিতর্ক শুরুর চেষ্টা নিয়ে তারা পদত্যাগ করেন। এ ইস্যুটি ডেমোক্র্যাট এবং বেইজিংয়ের মধ্যে বড় ধরনের বিতর্কিত ইস্যু।
১৯৯৭ সালে হংকং ব্রিটেনের কাছ থেকে চীনের কাছে হস্তান্তর হওয়ার পর বিষয়টি হংকংয়ের ডেমোক্র্যাট ও চীনের নেতাদের মধ্যে একটি সাংবিধানিক বিরোধ হিসেবে দেখা দেয়।
হংকংয়ের সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশে
bdnews24