২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের পক্ষ হয়ে ইরান সফরে লুলা

জাতিসংঘের পক্ষ হয়ে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে দুদিনের সফরে তেহরান পৌঁছেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 10:34 AM

তেহরান, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- জাতিসংঘের পক্ষ হয়ে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে দুদিনের সফরে তেহরান পৌঁছেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। ইরানে লুলার এ সফরই জাতিসংঘ নিষেধাজ্ঞা এড়াতে ইরানের শেষ সুযোগ হতে পারে বলে মনে করছে বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলো। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার লুলাকে স্বাগত জানিয়েছেন আহমাদিনেজাদ। দু নেতার মধ্যে আলোচনাও হয়েছে। দিনশেষে বেশ কিছু সংখ্যক বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আর পরমাণু কর্মসূচি ইস্যুতেও আহমাদিনেজাদকে সমঝোতায় পৌঁছতে রাজি করাতে সক্ষম হওয়ার আশা প্রকাশ করেছেন লুলা। ইরান সফরের আগে মস্কোয় লুলা সাংবাদিকদের বলেন, পরমাণু কর্মসূচি ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সমঝোতায় পৌঁছতে রাজি করানোর ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, "আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে যা কিছু শিখেছি তার সবটুকুই কাজে লাগিয়ে আমার বন্ধু আহমাদিনেজাদকে আন্তর্জাতিক স