২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশদের আলোচনার প্রিয় বিষয় আবহাওয়া

ব্রিটেনের মানুষের আলোচনার প্রিয় বিষয় হচ্ছে আবহাওয়া। তারা তাদের জীবনে মাসের পর মাস ব্যয় করে আবহাওয়া সংক্রান্ত আলোচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 05:08 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

লন্ডন, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের মানুষের আলোচনার প্রিয় বিষয় হচ্ছে আবহাওয়া। তারা তাদের জীবনে মাসের পর মাস ব্যয় করে আবহাওয়া সংক্রান্ত আলোচনায়। বৃষ্টি, সূর্য ও জলবায়ুর সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়েই তারা আলোচনা করে। শুক্রবার এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। জরিপে ফলাফলে এ সত্যটিই প্রতিফলিত হয়েছে যে, ব্রিটিশরা আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে বেশ পছন্দ করে। এটা তাদের কাছে খেলাধূলা, চাকুরি এমনকি প্রেমের বিষয়ের চেয়েও প্রিয়। এটা এতটাই প্রিয় যে, ৫৮ শতাংশ ব্রিটিশ কোন অপরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক সূত্রে পরিচিত কোন ব্যক্তির সঙ্গে কথা বলার আগে জড়তা ভাঙার জন্য আবহাওয়ার প্রসঙ্গটি টেনে আনে। খবরে বলা হয়, জরিপটি করেছে লয়ডস টিএসবি ইন্সুরেন্স। তবে কতজন লোকের মধ্যে এ জরিপ চালানো হয়েছে তা বলা হয়নি। স