ব্যাংকক, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ব্যাংককের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সশস্ত্র যান দিয়ে বিক্ষোভস্থল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে থাই সেনাবাহিনী। লাল শার্ট আন্দোলনকারীদের অটল অবস্থানের মুখে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের পরিকল্পনা বাদ দেওয়ার পর এ হুঁশিয়ারি এল।
বিক্ষোভস্থলে লাল শার্টদের প্রবেশ ঠেকাতে সন্ধ্যা ছয়টা থেকেসশস্ত্র সেনাযান দিয়ে ঐ এলাকা অবরোধের ঘোষণা দিয়ে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুনসার্ন কাউকুমনার্দ এএফপিকে বলেন, "কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং এ অভিযানে
bdnews24