২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পথে একুইনো

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে বেনিগনো একুইনো। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 08:07 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ম্যানিলা, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে বেনিগনো একুইনো। বেনিগনো একুইনো সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনোর ছেলে। তিনি বর্তমানে একজন সিনেটর। বিপুল ভোটে জিতে ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন একুইনো। বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় বেনিগনো এখন নতুন সরকারের মন্ত্রিসভা গঠন নিয়ে কাজ শুরু করেছেন। নির্বাচনের সর্বশেষ ফলে একুইনো পেয়েছেন ৪০ দশমিক ২ শতাংশ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট যোসেফ এস্ত্রাদা পেয়েছেন মাত্র ২৫ শতাংশ ভোট। আর বাকি মাত্র কয়েক লাখ ভোট গণনা। তবে চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এস্ত্রাদা পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনের অন্যান্য প্রার্থীরা ইতোমধ্যেই একুইনোকে অভিনন্দন জানিয়েছে। একুইনো বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি দুর্নীতি দমন করা এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কাজকে অগ্রধিকার দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২০৪৫