২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় কয়লা খনি বিস্ফোরণে ১২ জনের মৃত্যু

রাশিয়ার কয়লাসমৃদ্ধ কুজবাস এলাকার একটি খনিতে দুটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 08:55 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

মস্কো, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার কয়লাসমৃদ্ধ কুজবাস এলাকার একটি খনিতে দুটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪১ জন। রাসপাদাসকায়া নামের ওই খনিতে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পরপরই মিথেন গ্যাসের কারণে প্রথম বিস্ফোরণটি হয়। দ্বিতীয় বিস্ফোরণটি হয় চার ঘণ্টা পরে। তবে এ বিস্ফোরণের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। দ্বিতীয় বিস্ফোরণে বায়ু চলাচল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং আরো বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার কাজ বন্ধ রয়েছে বলে রোববার ফোনে রয়টার্সকে জানিয়েছেন ভ্যালেরি কোর্চাগিন নামের একজন আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। তিনি আরো জানান, ৬৪ জন শ্রমিক ও ২০ জন উদ্ধারকর্মী খনিটিতে আটকা আছেন। উদ্ধার কর্মীরা খনির মধ্যে বায়ু প্রবেশ করানোর চেষ্টা করছেন। রুশ বার্তা সংস্থা ইতার-তাস খনিটির একজন কর্মকর্তার বরাত দিয়ে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এজে/১৪৪৭ ঘ.