লন্ডন, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের নির্বাচনে প্রচারাভিযান চালাতে গিয়ে বৃহস্পতিবার বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন ইউকে ইনডিপেন্ডেস পার্টির (ইউকেআইপি) নেতা নাইজেল ফ্যারেজ।
ইইউ'র বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্রিটেনের এ নেতা ইউরোপীয় নেতাদের কাছে বিতর্কিত হন।
পুলিশ জানিয়েছে, নর্দাম্পটনশায়ারে স্থানীয় সময় সকাল ৮ টায় ফ্যারেজ বিমান উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরই দুর্ঘটনা কবলিত হয়।
ইউকেআইপি দলের প্রতিনিধি হিসাবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচনে ভোটারদেরকে তার দলের সমর্থনে উদ্ভুদ্ধ করতে ইংল্যান্ডের বেশ কিছু জায়গায় ভ্রমণের পরিকল্পনা করেন।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিমানটি মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে এবং বিমানের ভাঙ্গাচোরা ককপিট থেকে আহত ফ্যারেজকে বের করে আনা হচ্ছে।
ইউকেআইপি দলের এক মুখপাত্র জানিয়েছেন, বাকিংহামে ব্রিটেনের হাউজ অব কমন্সের স্পিকার জন বারকোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারেজ বৃহস্পতিবারের নির্বাচনে দলের হয়ে প্রচারণা চালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
তবে কর্মকর্তারা বলছেন, ফ্যারেজ মুখমন্ডলে সামান্য আঘাত পেয়েছেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৯ ঘ.
bdnews24