ভিয়েনা, ০৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের ওপর একযোগে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো।
কারণ, ইরান এখনো তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করছে না এবং আইএইএ'র অস্ত্রপরিদর্শকদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে না।
আমানো বলেন, আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না। যা পশ্চিমারা আশঙ্কা করে আসছে।
আমানো ইরানের ওপর চাপ সৃষ্টি করা বলতে আরো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া কিংবা নিষেধাজ্ঞা আরোপ করা, নাকি দুটো পদক্ষেপ নেওয়ার কথাই বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়। তবে বির্শ্বে বৃহৎ শক্তির দেশগুলো ইরানের ওপর ৪র্থ দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনায় বসার এ সময়ে আমানো এ আহ্বান জানালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৮ ঘ.
bdnews24