কালায়া, পাকিস্তান, ০৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনারা ১৬ জন জঙ্গিকে হত্যা করেছে। সরকারী কর্মকর্তারা একথা জানান।
আফগানিস্তান সীমান্তে ওরাকজাই ও বাজাউর এলাকায় একটি নিরাপত্তা ফাঁড়িতে টহলরত সেনাদের ওপর জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালানোর পর দুপক্ষে সংঘর্ষ হয়।
একজন সরকারি কর্মকর্তা খাইসাত রেহমান বলেছেন, ওরাকাজাই শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে একটি চেকপোস্টে জঙ্গিরা হামলা চালায়।
তিনি আরো বলেন, "প্রায় দুই ঘন্টা বন্দুকযুদ্ধ চলে এবং আমরা কমপক্ষে ১১ জন জঙ্গিকে মৃত অবস্থায় পেয়েছি।"
দুজন সেনাও এ সংঘর্ষে নিহত হয়েছে।
বাজাউর এলাকার একজন কর্মকর্তা জানান, টহলরত এক পাকিস্তানি সেনা জঙ্গি কমান্ডারসহ ৫ জন জঙ্গিকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ ঘ.
bdnews24