২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ভোট পুনর্গণনা শুরু

বাগদাদে সোমবার বিতর্কিত ভোট পুনর্গণনা শুরু হয়েছে। এতে করে প্রধানমন্ত্রী নির্বাচনের ফল উল্টে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

বাগদাদ, ০৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাগদাদে সোমবার বিতর্কিত ভোট পুনর্গণনা শুরু হয়েছে। এতে করে প্রধানমন্ত্রী নির্বাচনের ফল উল্টে যেতে পারে। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির অভিযোগের ভিত্তিতে ভোট পুনর্গননা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্রে সহিংসতার জন্য তিনি ভোট কম পেয়েছেন। ইরাকের রাজধানীতে রাশীদ হোটেলে ভোট পুনর্গণনা হচ্ছে। সেখান থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কাশেম আল-আব্বুদি সাংবাদিকদের বলেন, আজ আমরা ৬০০ বাক্স ভোট পুনর্গণনা করবো। পুনর্গণনা শেষ হতে প্রায় ২ সপ্তাহ লেগে যেতে পারে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ এবং আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা এ পক্রিয়া পর্যবেক্ষণ করছেন। নির্বাচনে কেউ সুষ্পষ্টভাবে জয়লাভ না করায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নূরি আল মালিকির দল প্রাথমিক ভোট গণনায় ত্র"টিবিচ্যুতির অভিযোগ তোলে। মালিকির প্রতিদ্বন্দ্বী আইয়াদ আলাবি ও তার ইরাকিয়া জোট নির্বাচনে সামান্য ব্যবধানে জিতেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কেউ অর্জন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০০ ঘ.