২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই সঙ্কট নিয়ে মন্ত্রিসভায় জরুরি বৈঠক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী লাল শার্টদের চলমান বিক্ষোভ মোকাবেলা করা নিয়ে রোববার মন্ত্রিসভায় জরুরি বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ব্যাংকক, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী লাল শার্টদের চলমান বিক্ষোভ মোকাবেলা করা নিয়ে রোববার মন্ত্রিসভায় জরুরি বৈঠক হয়েছে। আন্দোলন থেকে সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কার মুখে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে লাল শার্টদের আন্দোলন কিভাবে মোকাবেলা করা হবে তার পথ খোঁজার চেষ্টা চলেছে। সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগোর্ন একথা বলেছেন। লাল শার্ট আন্দোলনকারীদের বেশির ভাগই দরিদ্র ও উত্তরাঞ্চলীয় পল্লী এলাকার। পানিতান বলেন, আমরা দারিদ্রের সমস্যা মোকাবেলা করতে চাই। আর প্রধানমন্ত্রী প্রস্তুত হয়ে গেলেই তিনি সমাবেশের সমস্যা সমাধান করার রাজনৈতিক দিক নির্দেশনা ঘোষণা করবেন। বৈঠকে মন্ত্রিসভা বিক্ষোভ মোকবেলায় পুলিশ বাহিনীর জন্য অতিরিক্ত ২৪৯ মিলিয়ন ভাট (৭ দশমিক ৭ ডলার) এবং 'ডিপার্টমেন্ট অব স্পেশাল অব ইনভেস্টিগেশন' এর জন্য ২৮ মিলিয়ন ভাট বরাদ্দ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫৮ ঘ.