ব্যাংকক, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে থাইল্যান্ড। দেশটিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্র"প।
ব্রাসেলস ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থার শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে এবং দেশটিকে সংঘাতের মুখ থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্যাংককের রাস্তায় বিক্ষোভকারী এবং সেনাদের মুখোমুখি অবস্থান পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে। যার কারণে দেশটিতে দেখা দিয়েছে অঘোষিত গৃহযুদ্ধের আশঙ্কা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আরো বড় ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য থাইল্যান্ডের উচিত আন্তর্জাতিক স
bdnews24