২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালির সৈকতে ২৮ পুরুষ যৌনকর্মী গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালির সমুদ্র সৈকতে ২৮ জন পুরুষ যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 06:46 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

জাকার্তা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালির সমুদ্র সৈকতে ২৮ জন পুরুষ যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। বালির এই 'সৈকত যুবকদের' নিয়ে নির্মিত একটি প্রমাণ্যচিত্র মুক্তি পাওয়ার পর পুলিশ সোমবার অভিযান শুরু করে এবং ২৮ জনকে গ্রেপ্তার করে। বালির কুটা সৈকতের সার্ফার এই কাউবয়রা অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। তামাটে গাত্রবর্ণের কুটা কাউবয়রা অর্থ বা উপহার সামগ্রীর বিনিময়ে বিদেশি নারী পর্যটক বিশেষ করে বয়স্ক নারীদের সঙ্গ দিয়ে থাকে। গ্রেপ্তার হওয়া যুবকদের শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কয়েকটি সৈকতের কাউবয়, তাদের পরিবারের সদস্য ও নারী পর্যটকদের দৈনন্দিন জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র 'কাউবয় ইন প্যারাডাইস'। প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন সিঙ্গাপুরভিত্তিক পরিচালক আমিত বীরমানি। তিনি বলেছেন, ওই যুবকদের গ্রেপ্তারের বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, "সুঠাম শরীর ও রোদে পোড়া ত্বকের অধিকারী এ ধরনের যুবকদের সাগর সৈকতে যে কেউই পেতে চায়-এটাই আসল কথা।" "তথ্যচিত্রে যা তুলে ধরা হয়েছে তা অবকাশ কেন্দ্রের জীবন কেমন হতে পারে তারই সামান্য একটি অংশ মাত্র। কিন্তু এর অর্থ এই নয় যে, বালির সব কাউবয় এমনটা করে থাকে।" কুটা সমুদ্র সৈকত অঞ্চলের স্থানীয় পরিষদের মুখপাত্র গিদে ওয়াইজায়া জানান, সঠিক পরিচয় দিতে না পারা এবং সৈকতের শান্তি ও নিরাপত্তা বিঘি