শ্রীনগর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মিরের ছোট্ট মাজারে কে শায়িত আছেন? যিশু খ্রিস্ট, না মুসলিম পণ্ডিত ইউজা আসিফ, না সৈয়দ নাসির উদ্দীন?
বহু বছর খোলা থাকার পর শ্রীনগরের রোজাবেল মাজার নিয়ে নতুন করে এ বিতর্ক শুরু হওয়ায় মাজারের খাদেম মাজারটি দর্শণার্থীদের জন্য বন্ধ করে দিয়েছে। অথচ শ্রীনগরের এ রোজাবেল মাজার দর্শণার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান।
বিতর্কের শুরু কয়েক দশকের পুরনো এক তত্ত্ব থেকে, যেখানে বলা হয়, ক্রুশবিদ্ধ করার সময় যিশু বেঁচে যান এবং তার জীবনের বাকি সময় কাশ্মিরেই কাটিয়ে দেন।
এ কারণেই প্রতি বছর শত শত খ্রিস্টান দর্শণার্থী রোজাবেল মাজারে ভিড় জমান। রাজধানী শ্রীনগরের ঘিঞ্জি আবাসিক এলাকায় অবস্থিত এ মাজারটি একতলা বিশিষ্ট।
তবে বেশিরভাগ স্থানীয় বাসিন্দাই বিশ্বাস করেন, মাজারটি মুসলিম আলেম ইউজা আসিফ ও সৈয়দ নাসির উদ্দীনের। যারা কয়েক শ' বছর আগে এ অঞ্চলেই বাস করতেন।
মাজারের খাদেম মোহাম্মদ আমিন রিংসোয়াল রয়টার্সকে বলেন, "পশ্চিম থেকে আগত কিছু দর্শণার্থী মাজারের বয়স নির্ধারণ ও ডিএনএ পরীা করার জন্য আমাদের কাছে অনুরোধ করে। কিন্তু আমরা অনুরোধ প্রত্যাখ্যান করেছি।"
তিনি বলেন, "রোজাবেলে যিশুর কবর আছে
bdnews24