কিয়েভ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের পার্লামেন্ট সে দেশে রুশ নৌবাহিনীর অবস্থানের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি প্রস্তাব মঙ্গলবার অনুমোদন করায় বিরোধী দলের ক্ষুব্ধ সদস্যরা অধিবেশনে হট্টগোল ও মারপিট শুরু করে। তারা পার্লামেন্টের ভেতরে ডিম ও স্মোক বোমা নিক্ষেপ করে।
ইউক্রেনের জোট সরকার ক্রিমিয়া বন্দর রাশিয়ার নৌবাহিনীর ব্ল্যাক সি নৌবহরের ব্যবহারের জন্য ইজারার মেয়াদ ২৫ বছর পর্যন্ত বাড়ানোর চুক্তি প্রস্তাব পার্লামেন্টে পাশ করে।
বিরোধী দল এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। মঙ্গলবার অধিবেশনে প্রস্তাবটি পাশ হলে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে তারা সরকারি দলের সদস্যদের লক্ষ করে ডিম ও স্মোক বোমা ছুড়ে মারে।
এ ঘটনায় পার্লামেন্ট অধিবেশনে সরকারি দলের সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষ বেধে যায়।
বিরোধীদলীয় সদস্যরা স্পিকারের দিকে ডিম, কাগজের দলা ও স্মোক বোমা ছুড়ে মারে। স্পিকার ভ
bdnews24