২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান সমস্যা নিয়ে কারজাই-মনমোহন বৈঠক

তালেবান সমস্যা সমাধানের পথ খুঁজতে সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। আলোচনায় স্থান পেয়েছে আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

নয়া দিল্লি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান সমস্যা সমাধানের পথ খুঁজতে সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। আলোচনায় স্থান পেয়েছে আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও। আফগানিস্তানে জঙ্গি সহিংসতার রাশ টেনে ধরতে কারজাই তালেবানদের সঙ্গে আলোচনার যে চেষ্টা চালাচ্ছেন তা নিয়ে মনমোহনের সঙ্গে কথা বলেছেন তিনি। তালেবানদের সঙ্গে আফগান সরকার কোনো চুক্তিতে গেলে তা নিরাপত্তা ক্ষুন্ন করবে এবং ওই অঞ্চলে পাকিস্তানের আধিপত্য বাড়বে বলে ভারত শঙ্কিত। মনমোহন সিং এর সঙ্গে বৈঠকের পর কারজাই বলেন, "তালেবানদের মধ্যে যারা আফগানিস্তানের সংবিধান মেনে নিয়েছে এবং যারা আল কায়েদার সদস্য নয় বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় তাদের একত্রিত করা ও পুনর্বাসন নিয়ে আমরা আলোচনা করেছি।" যেসব তালেবান সদস্য আফগান সমাজে ফিরে এসেছে এবং যেসব জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করেছে তাদের পুনর্বাসন করার পরিকল্পনা তুলে ধরেছেন কারজাই। কিন্তু তালেবান যোদ্ধাদের পুনর্বাসন করে তাদের সঙ্গে কারজাইয়ের সমঝোতায় পৌঁছানোর আগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তড়িঘড়ি এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তান থেকে বিদেশি সেনা না যাওয়া পর্যন্ত কোনো আলোচনায় রাজি না বলে জানিয়ে দিয়েছে তালেবানরা। একটি বিৃতিতে কারজাই জানান, অফগানিস্তান ও এ অঞ্চলের অবস্থা এবং সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও তিনি আলোচনা করেছেন। বৈঠকে আফগানিস্তানকে সহযোগিতা করার আশ্বাস দেন মনমোহন। একটি বিবৃতিতে গত ফেব্র"য়ারি মাসে কাবুলের জাতিসংঘ অতিথিশালায় জঙ্গি হামলার কথা উল্লেখ করে মনমোহন বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা ভারতকে আফগান জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্র"তি থেকে টলাতে পারবে না। কাবুলে ওই হামলায় ৯ ভারতীয় নিহত হয়। এ ঘটনার দুমাস পর দু দেশের নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২৮ ঘ.