২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে এইডস তহবিল, বাড়ছে মৃত্যু ঝুঁকি

বিশ্বজুড়ে এইডস প্রতিরোধে তহবিল বরাদ্দ কমছে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে ঘাতক এইচআইভি নতুন করে বহু মানুষের মৃত্যু ঘটাবে বলে আশঙ্কা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 02:54 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

লন্ডন, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে এইডস প্রতিরোধে তহবিল বরাদ্দ কমছে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে ঘাতক এইচআইভি নতুন করে বহু মানুষের মৃত্যু ঘটাবে বলে আশঙ্কা বাড়ছে। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। 'ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট প্রিপেয়ারড্নেস কোয়ালিশন' (আইটিপিসি) জানিয়েছে, বিভিন্ন দেশের সরকার বাজেট কাটছাঁট করায় এবং বড় বড় দাতারা এইডস খাতে বরাদ্দ কমিয়ে দেওয়ায় রোগীদের চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে এবং এইডস এর ওষুধের মজুদ ফুরিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের স্বাস্থ্য সম্পর্কিত সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে আগামী তিনবছরে বিশ্ব তহবিলে ২০ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু জি-এইটভুক্ত দেশগুলো ও অন্যান্য দাতাগোষ্ঠী বলছে, ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করাই কষ্টকর। 'কমছে বরাদ্দ, বাড়ছে জীবন ঝুঁকি' শিরোনামে প্রকাশিত এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ প্রবণতা চলতে থাকলে তা দুর্ভোগ ডেকে আনবে। বিশ্বে এইচআইভি ভাইরাস আক্রান্ত লাখ লাখ মানুষ মারা যাবে। আগামী দিনগুলোতে যারা নতুন করে এইচআইভি আক্রান্ত হবে তারাও মারা পড়বে। এতে বলা হয়, এইডস খাতে তহবিল সরবরাহের অনেক প্রতিশ্র"তিই এখানো ঠিকমতো মেটানো হয়নি। তাছাড়া, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণেও এ খাতে তহবিল কমানো হচ্ছে। এইডস মোকাবেলায় বিশ্বে প্রতিবছর যেখানে ১০ বিলিয়ন ডলার দরকার সেখানে বছরে বরাদ্দ থাকছে মাত্র প্রায় ৩ বিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫০ ঘ.