২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ প্রধানের সঙ্গে আলোচনায় ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার পরমাণু ইস্যু নিয়ে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধানের সঙ্গে জ্বালানি বিনিময় প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ভিয়েনা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার পরমাণু ইস্যু নিয়ে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধানের সঙ্গে জ্বালানি বিনিময় প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের বিরোধ প্রশমনে এ আলোচনা সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা ও গণমাধ্যম একথা বলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি আইএইএ প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠকের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তারা বিস্তারিত এবং চূড়ান্ত আলোচনা করবেন। পরে ভিয়েনা প্রতিনিধিদলের ইরানি কর্মকর্তারা রয়টার্সকে বৈঠক অনুষ্ঠানের খবর নিশ্চিত করে জানায়, দুজনের মধ্যে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। এর আগে মোত্তাকি এক মন্তব্যে বলেছিরেন, আইএইএ গঠণমূলক ভূমিকা পালন করতে পারে। তাছাড়াও তিনি বলেন, জ্বালানি বিনিময়ও বহুমুখী আস্থা তৈরিতে সহায়ক হতে পারে বলে ইরান বিশ্বাস করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৪ ঘ.