বেইজিং, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পশ্চিমাঞ্চলে জ্বালানি সম্পদ সমৃদ্ধ জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির শীর্ষ পদে রদবদল হয়েছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা হিনহুয়া এ কথা জানায়।
জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত এলাকায় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে ওয়াং লিকুয়ানকে সরিয়ে দিয়ে তার স্থলে ঝ্যাং চুনজিয়ানকে বসানো হয় বলে বার্তা সংস্থাটি জানায়।
পার্টির সাধারণ সম্পাদকের ক্ষমতা গভর্নরের চেয়েও বেশি।
গতবছর জিনজিয়াং-এ রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটে এবং ধারাবাহিকভাবে ছুরিকাঘাতের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৪৯ ঘ.
bdnews24