২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে সাধারণ নির্বাচন ১০ অক্টোবর

কিরগিজস্তানে ১০ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে আয়োজিত গণভোটের পর এ নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছে কিরগিজস্তানের অন্তবর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 11:00 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

বিশকেক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কিরগিজস্তানে ১০ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে আয়োজিত গণভোটের পর এ নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছে কিরগিজস্তানের অন্তবর্তী সরকার। মধ্য এশিয়ার দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হন। ৭ এপ্রিল বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ৮৫ জন নিহত হয়। অন্তবর্তীকালীন সরকার দেশটির অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। অন্তবর্তীকালীন সরকারের উপ প্রধানমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির প্রধান ওমুরবেক টেকেবায়েভ জানান, সংবিধান সংশোধনের ব্যাপারে ২৭ জুন গণভোট অনুষ্ঠিত হবে। এরপর পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন একই সঙ্গে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সরকার এ সময়সূচি অনুমোদন করেছে। তিনি আরও জানান, সরকার প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে একটি সংসদীয় প্রজাতন্ত্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু কূটনীতিকরা বলছেন, দেশটিতে গণতন্ত্রের আলোকশিখা প্রজ্জ্বলিত করতে হলে কিরগিজস্তানের নতুন নেতাদের অনেক রাস্তা পাড়ি দিতে হবে। গত সপ্তাহে কাজাখস্তানে পালিয়ে যাওযার পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভ বেলারুশে গিয়ে নিজেকে এখনো কিরগিজস্তানের প্রেসিডেন্ট দাবি করেন। অন্তবর্তীকালীন সরকার জানিয়েছে, বাকিয়েভ পদত্যাগ করেছেন কিন্তু তার পদে কাউকে স্থলাভিসিক্ত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৬৪১ ঘ.