২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তক্ষয় এড়াতে আলোচনায় আগ্রহী থাই বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে রক্তক্ষয় এড়াতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনায় বসতে ইচ্ছুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:54 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ব্যাংকক, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে রক্তক্ষয় এড়াতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনায় বসতে ইচ্ছুক। লাল শার্ট বিক্ষোভকারীদের দুই নেতা বুধবার একথা জানিয়েছেন। শহরের বাণিজ্যিক এলাকার একটি বড় বিপণীবিতান বিক্ষোভকারীরা দখল করে রেখেছে। থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা রয়টার্সকে জানিয়েছে, খুব শিগগিরই সেনাবাহিনীর দমনাভিযান শুরু হবে। তাই তারা এখন সরকারকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার কথা বিবেচনা করবে। তবে সরকার কোনো আলোচনা প্রস্তাব দেয়নি। লাল শার্ট নেতা কাওয়ানছাই প্রেইনা জানিয়েছেন, ২৫ এপ্রিল আগে সেনাবাহিনীর দমনাভিযান আসন্ন বলেই মনে করছি আমরা। তাই আমাদের কিছু ছাড় দিতে হবে। আজকে দিনশেষের বৈঠকে আমি তিন মাসের মধ্যে পার্লামেন্টে ভেঙে দেওয়ার প্রস্তাব দিব। রোববার থাই সেনাবাহিনী জানায়, রাজধানী ও তার আশপাশের এলাকার জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভকারীরা ব্যাংককের ব্যাংকপ্রধান অঞ্চলে বিক্ষোভ ও শিবির স্থাপনের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে। গত ১০ এপ্রিল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ২৪ জনের প্রাণহানির পর থাই সেনাবাহিনী এ হুমকি দেওয়ায় পরিপ্রেক্ষিতে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা শনিবার সেনা প্রধান জেনারেল অনুপং পাওচিন্দাকে আরো ক্ষমতা দিয়ে জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে লাল শার্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫৫১ ঘ. .