২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউনের নির্বাচনী প্রচারের ধরন পরিবর্তন

ব্রিটেনের লেবার পার্টিতে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্র"তির ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 08:43 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

লন্ডন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের লেবার পার্টিতে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্র"তির ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ৬ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে চালানো জরিপে কোনো দলেরই এককভাবে জয়ী হওয়ার সম্ভাবনা নেই। এ কারণেই লিবারেল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে একই সমতলে আসার জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। লেবার ও রক্ষণশীলদের পরেই তৃতীয় দল হিসেবে ব্রিটেনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নাম উচ্চারিত হয়। তবে গত সপ্তাহে এক জরিপে দলটির আশাতীত জনপ্রিয়তা সবাইকে নতুন করে ভাবাচ্ছে। জরিপের ব্রাউনের লেবার পার্টি দল তৃতীয় স্থানে রয়েছে। ফলে ব্রাউন তার দলকে 'নতুন ধারার' রাজনীতির প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চান। আর এ জন্য তার দল ভোটদান পদ্ধতি সংস্কারে ওপর গণভোট নেওয়ার প্রতিশ্র"তি দিচ্ছে। ইন্ডেপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাউন বলেন, "আপনারা যদি নতুন ধারার রাজনীতিতে আসতে গণভোট চান, তাহলে আপনাদের লেবার পার্টিকে ভোট দিতে হবে। আমরাই একমাত্র দল এ বিষয়ে গণভোটের প্রতিশ্র"তি দিয়েছি।" ব্রাউনের এ সাক্ষাৎকার বুধবার প্রকাশিত হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হলে 'সংবিধান সংস্কারের জন্য সমন্বিত কর্মসূচি' শুরুর ঘোষণা দিয়েছে লেবার পার্টি। পার্লামেন্ট সদস্য নির্বাচনে বিকল্প ভোটদান পদ্ধতির ওপর গণভোট ও নির্দিষ্ট মেয়াদের পার্লামেন্ট করার প্রতিশ্র"তি রয়েছে। ব্রাউনের এ মন্তব্যকে লিবারেল ডেমোক্র্যাট পার্টির সমর্থন লাভের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কেননা তারা দীর্ঘ দিন ধরেই ভোটদান পদ্ধতির সংস্কারের কথা বলে আসছে। তবে 'লিব-লেব' ধরনের জোটের প্রতি কোনো আগ্রহ নেই লিবারেল নেতা নিক ক্লেগের। টেলিগ্রাফ পত্রিকাকে তিনি জানান, গত ১৩ বছরে লেবার পার্টি কোনো সংস্কার করতে পারেনি। আগামী পার্লামেন্টে করতে পারবে বলে তার বিশ্বাস হয়না। ক্লেগ বলেন, "ব্রাউন পদ্ধতিগত ও ব্যক্তিগতভাবেও রাজনৈতিক সংস্কার আটকে রেখেছেন। আমার ধারণা তিনি একজন বেপরোয়া রাজনীতিক এবং তার ওপর আমার বিশ্বাস নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৩ ঘ.