২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই বিক্ষোভ দমনে কঠোর হচ্ছে সেনাবাহিনী

থাইল্যান্ডের লাল শার্ট বিােভ দমনে কঠোর হচ্ছে সেনাবাহিনী। প্রয়োজনে অস্ত্র ব্যবহার হতে পারে বলে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 08:31 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ব্যাংকক, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের লাল শার্ট বিক্ষোভ দমনে কঠোর হচ্ছে সেনাবাহিনী। প্রয়োজনে অস্ত্র ব্যবহার হতে পারে বলে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র সেনসার্ন কায়েওকামনার্দ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভকারীদের আচরনে আমরা আর নমনীয় থাকতে পারছি না।" তিনি আরও বলেন, "সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দূরত্ব রাখা হবে। বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ রেখা ভাঙার চেষ্টা করলে কাঁদানে গ্যাস ব্যবহার করা শুরু হবে। আর যদি তারা লাইন ভেঙে ফেলে তাদের নিয়ন্ত্রণ করতে আমরা অস্ত্র ব্যবহার করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩২৮ঘ.