পাকিস্তান, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তান সোমবার ২১ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে।
ভারতকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসাবে সামনে রেখে পাকিস্তান এ মহড়া চালাচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
ভারতের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে খলিস্তান মরুপ্রান্তে পাকিস্তানের সেনা ও বিমান বাহিনীর মহড়া চলছে। চলছে ট্যাংক ও জঙ্গি বিমান থেকে গোলাবর্ষণ।
এ মহড়া দেখতে সমবেত হয়েছে পার্লামেন্টের সদস্য, জেনারেলরাসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পরিদর্শকদের উদ্দেশ্যে এক ভাষণে সামরিক বাহিনীর প্রশংসা করেন।
তিনি বলেন, "পাকিস্তানের অখন্ডতা ও নিরাপত্তা সুরক্ষিত রয়েছে।"
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় মরুভূমি থেকে পাঞ্জাবের নদী সমতট এলাকা পর্যন্ত মহড়া চলবে।
মহড়ার নাম দেওয়া হয়েছে 'আজম-ই-নাউ-৩' (নিউ রিজল্ভ-৩)। ২১ বছরের মধ্যে সর্ববৃহৎ এ মহড়ায় অংশ নিচ্ছে ৫০ হাজার সেনা। চলবে দু মাস ব্যাপী।
ভারত ও বাদবাকী বিশ্বের জন্য পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা ও সতর্কবার্তা বহন করছে এ মহড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৪ ঘ.
bdnews24