পেশোয়ার, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশাওয়ারে বিদ্যুতের দাবিতে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে পাহারারত পুলিশের উপর আত্মঘাতী বোমা হামলায় সোমবার কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
গত কয়েক মাসে আফগানিস্তানের প্রবেশপথ পেশাওয়ারে পাকিস্তান সরকারবিরোধী ইসলামী জঙ্গিদের একের পর এক
বোমা হামলায় অনেক লোক নিহত হয়েছে।
সর্বশেষ হামলাটি হল পেশাওয়ারের স্টোরিটেলারস বাজারে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়াঁ ইফতিখার হুসেইন জানান, "সমাবেশের পেছনে পুলিশ তাদের গাড়িতে বসা ছিল। এমন সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালায়।"
পুলিশ কর্মকর্তা ইমরান কিশওয়ার জানান, হামলায় ২৩ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
ধর্মীয় রাজনৈতিক দল জামাত-ই-ইসলামী সমাবেশের আয়োজন করে। তারা জানায়, এতে অংশগ্রহণকারী তাদের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছে। দলের সদস্যরা একথা জানায়।
ইসলামী জঙ্গিদের প্রতি দলটির সহমর্মিতা রয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৬ ঘ.
bdnews24