২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান চলাচল সঙ্কট নিয়ে ভিডিও কনফারেন্স

আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের কারণে টানা কয়েকদিন ইউরোপে বিমান চলাচলে সঙ্কট তৈরি হওয়ার প্রেক্ষাপটে সোমবার ভিডিও কনফারেন্স ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 06:13 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

লন্ডন, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের কারণে টানা কয়েকদিন ইউরোপে বিমান চলাচলে সঙ্কট তৈরি হওয়ার প্রেক্ষাপটে সোমবার ভিডিও কনফারেন্স ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ওদিকে আইসল্যান্ডের ইজাফজাল্লাজকুল আগ্নেয়গিরিটি শান্ত হতে শুরু করায় এবং রোববার সীমিত আকারে বিমান চলাচলে কোনো দুর্ঘটনা না ঘটনায় সোমবার আরো বেশি ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে আশা করছেন কর্মকর্তারা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন ইইউভুক্ত দেশগুলোর পরিবহন মন্ত্রীরা। গত বুধবার আইসল্যান্ডের ইজাফজাল্লাজকুল আগ্নেয়গিরিতে উদগীরণ শুরু হলে বিমান চলাচলে বিপর্যয় নেমে আসে। প্রায় পুরো ইউরোপের আকাশই উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়। আগ্নেয়গিরির উদগীরিত ছাই ও ধোঁয়া বিমানের ইঞ্জিনে ঢুকে তা বিকল করে দিতে পারে