ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু অস্ত্রধর শক্তি হয়ে ওঠার অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কার্যকর পরিকল্পনা বা কৌশলের অভাব রয়েছে। হোয়াইট হাউসকে এ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
সংশিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটসের এই গোপন দলিল জানুয়ারিতে প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনস কে পাঠানো হয়েছিল। তার এ দলিল পেয়ে প্রেসিডেন্টকে নতুন নতুন পথ বাতলাতে কর্মতৎপর হয়ে ওঠে পন্টাগন, হোয়াইট হাউস এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
এ সমস্ত বিকল্প পথের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে কূটনৈতিক তৎপরতা এবং নিষেধাজ্ঞা কার্যকর না হলে সেনা অভিযানের পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনায় রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ওই অবস্থায় ইরান পরমাণু অসত্রবিস্তার রোধ চুক্তিতে সই করতে পারে।
গেটস ইরানের পরমাণু অস্ত্র তৈরির তোড়জোড়ের ক্ষেত্রে তা প্রতিহত করার ব্যবস্থা নেওয়ার অভাবের বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গোপন এই দলিল সংশি
bdnews24