ব্যাঙ্গালোর, ভারত, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে রোববার পুলিশ তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। আর শনিবারের হামলার সঙ্গে সন্ত্রাসী তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দুটি ছোট বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছে। কর্মর্তারা একথা জানান।
শনিবার জনাকীর্ণ ব্যাঙ্গালোর স্টেডিয়ামে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট সিরিজ শুরুর কয়েকমিনিট আগে স্টেডিয়ামের বাইরে বোমাগুলো বিস্ফোরিত হয়। এ সিরিজে অনেক বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেন।
বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে এবং স্টেডিয়ামের বাইরের অংশের দেয়ালের কিছুটা অংশ উড়ে গেছে। এরপর পুলিশ একটি টাইম বোমা খুঁজে পায় এবং তা নিষ্ক্রিয় করে।
ব্যাঙ্গালোরের সিনিয়র পুলিশ কর্মকর্তা এম.আর. পুজার বলেছেন, স্টেডিয়াম থেকে কয়েক মিটার দূরে রোববার আরো তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে।
তিনি বলেন, "আমাদের কিছুটা সময় দিন। এ ঘটনার পিছনে কে জড়িত তা আপনাদের জানিয়ে দিতে পারব।" তিনি আরো বলেন, "কিন্তু এ ঘটনায় জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলেই মনে হচ্ছে।"
নয়া দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ব্যাঙ্গালোরে বিস্ফোরণ ঘটাতে দু
bdnews24