২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির জন্য ইসরায়েলের আরো কিছু করা উচিত : হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ফিলিস্তিনিদের প্রাতিষ্ঠানিক শক্তি জোরদার করা ও তাদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য ইসরায়েলের আরও বেশি কিছু করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ফিলিস্তিনিদের প্রাতিষ্ঠানিক শক্তি জোরদার করা ও তাদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য ইসরায়েলের আরও বেশি কিছু করা উচিত। নইলে হামাসের মত জঙ্গি সংগঠনগুলোর শক্তিশালী হয়ে উঠার ঝুঁকি বেড়ে যাবে। এস. ড্যানিয়েল আব্রাহাম সেন্টার ফর মিডলইস্ট পিস-এ বৃহস্পতিবার ফিলিস্তিনি শান্তির পক্ষের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন হিলারি। তিনি বলেন, "ফিলিস্তিনের উচিত উত্তেজনা প্রশমণ, দুর্নীতি রোধ এবং উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার মাধ্যমে শান্তির পথ সৃষ্টি করা। এ বক্তব্যের মাধ্যমে মূলত তিনি ইসরায়েলের ওপর বেশি দায়িত্ব আরোপ করেছেন। হিলারি বলেন, "হামাস ও অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইসরায়েলের নেওয়া সবচেয়ে ভালো অস্ত্র হবে শান্তি প্রক্রিয়া।" ফিলিস্তিনি জঙ্গি ও রাজনৈতিক সংগঠন হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রনে রেখেছে। তারা ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের সঙ্গে ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছে। হিলারি ক্লিনটন বলেন, "ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যদি এ বিষয়ে নজর না দেন তাহলে তার প্রতি সমর্থন কমে যাবে। আর তাহলে ফিলিস্তিনিরা হামাসসহ অন্যান্য বিকল্পের দিকে ঝুঁকে পড়বে। আর এটি পরিস্থিতিকে সংঘর্ষের দিকেই নিয়ে যাবে।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুনরায় শান্তি আলোচনার যে উদ্যোগ নিয়েছিলেন তা ইহুদি বসতি স্থাপনের ফলে সৃষ্ট মতবিরোধের কারণে বাধার মুখে পড়েছে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৬৪৬ঘ.