ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা দুটি বই থেকে ২০০৯ সালে ওবামা দম্পতি প্রাথমিকভাবে প্রায় ৫৫ লাখ ডলার আয় করেছে। আর এর জন্য তারা আয়কর দিয়েছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।
বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত ওবামার কর বিবরণীতে একথা জানানো হয়েছে।
ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে যৌথভাবে দাখিল করা কর নথিতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এ দম্পতিই হচ্ছে সবচেয়ে ধনী। আর এটি হয়েছে ওবামার লেখা আত্মজীবনী মূলক বই দুটির সাফল্যের কারণে।
'ড্রিমস ফ্রম মাই ফাদার' এবং 'দ্য অডাসিটি অব হোপ: থটস অন রিক্লেইমিং দ্য আমেরিকান ড্রিম' নামের বই দুটি নিউ ইয়র্ক টাইমসের হিসেবে সবচেয়ে বেশি বিক্রিত বই। ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বই দুটি প্রকাশিত হয়।
কর বিবরণীতে দেখা যায়, ২০০৯ সালে ওবামা দম্পতির মোট আয় হয়েছে ৫৫ লাখ ৫ হাজার ৪০৯ ডলার। ২০০৮ সালে তাদের আয় ছিল ২৬ লাখ ৫৬ হাজার ৯০২ ডলার।
এ দম্পতি ১ লাখ ৬৩ হাজার ৩০৩ ডলার আয়কর দিয়েছেন বলেও এতে বলা হচ্ছে।
এছাড়া গত বছর তারা ৪০ টি দাতব্য সংস্থার জন্য ৩ লাখ ২৯ হাজার ১০০ ডলার দিয়েছেন। তাদের সবচেয়ে বড় হলো আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন গ্র"প কেয়ারের জন্য ৫০ হাজার ডলার ও ইউনাইটেড নিগ্রো কলেজ তহবিলের জন্য ৫০ হাজার ডলার দান।
ওবামা অবশ্য তার নোবেল শান্তি পুরস্কার হিসেবে পাওয়া ১ লাখ ৪০ হাজার ডলার দাতব্য সংস্থার জন্য দান করেছেন যা আয় বা দান হিসেবে আয়কর রিটার্নে দেখানো হয়নি।
হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিলের আয় ওবামা দম্পতিদের চেয়ে কম। ২০০৯ সালে তাদের আয় ছিলো ৩ লাখ ৩৩ হাজার ১৮২ ডলার এবং তারা আয়কর দিয়েছেন ৭১ হাজার ১৪৭ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪২৪ ঘ.
bdnews24