২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬১৭

তিব্বতে বুধবার সকালে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৬১৭। এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 04:19 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

বেইজিং, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে বুধবার সকালে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৬১৭। এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া অনেকে বিধ্বস্ত ঘরের নিচে আটকা পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাহাড় অধ্যুষিত তিব্বতের কিঙ্গাই প্রদেশের উসু অঞ্চলের অনেক ঘর বিধ্বস্ত হয়েছে। উপদ্রুত অঞ্চলে সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। উসুর প্রত্যন্ত অঞ্চলের অনেক অধিবাসী আশ্রয়চ্যুত হয়ে প্রচণ্ড ঠাণ্ডায় কষ্ট করছেন। বর্তমানে সেখানকার সবচেয়ে বড় সমস্যা তাঁবু, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ স্বল্পতা। ঘটাতি রয়েছে চিকিৎসাকর্মীরও। মঙ্গলবার ওই অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্পের পর রাতে ৬ এবং তারপর বুধবার সকালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২০০৮ সালের মে মাসে সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/১০৩২ঘ.