২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত পরমাণু উত্তেজনা কমাতে চান ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু উত্তেজনা কমাতে সহায়তা করতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 10:11 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু উত্তেজনা কমাতে সহায়তা করতে চান। এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। একইসঙ্গে ওবামা বলেন, পরমাণু সাজ সরঞ্জামের নিরাপত্তা বিধানে গত কয়েক বছরে পাকিস্তানের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন তিনি। তিনি আরও বলেন, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে আমি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে চাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৪ ঘ.