২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু

তিব্বতে মঙ্গলবার রাতে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। অনেকেই বিধ্বস্ত ঘরে নিচে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

বেইজিং, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিব্বতে মঙ্গলবার রাতে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। অনেকেই বিধ্বস্ত ঘরে নিচে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ) উদ্ধারকাজের জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। প্রদেশের রাজধানী জিনিং থেকে বেসরকারি খাতের মাধ্যমে কিছু সাহায্য পাঠানোও শুরু হয়েছে। জিনহুয়া সংবাদ সংস্থাকে একজন স্থানীয় মুখপাত্র ঝুয়োহুয়াজিয়া জানান, আমি সব জায়গায় আহত লোক দেখলাম। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের তাবু, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও চিকিৎসা কর্মীর অভাব রয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর বুধবার সকাল পর্যন্ত কয়েকটি পরাঘাত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতি বেড়েছে। সচরাচর তিব্বত মালভূমিতে স্বল্পমাত্রার ভূমিকম্প হয়। কিন্তু কম মানুষের বসবাস হওয়ায় ওখানে সাধারণত খুব বেশি ক্ষয়-ক্ষতি হয় না। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাহাড় অধ্যুষিত তিব্বতের কিঙ্গাই প্রদেশের উসু অঞ্চলের অনেক ঘর বিধ্বস্ত হয়েছে। উপদ্রুত অঞ্চলে সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সংবাদ মাধ্যম আরো জানায়, উসুর প্রত্যন্ত অঞ্চলের অনেক অধিবাসী আশ্রয়চ্যুত হয়ে প্রচণ্ড ঠাণ্ডায় কষ্ট করছেন। সেখানকার তাপমাত্রা পর্বতের ওপরের গ্রামগুলো থেকেও কম। স্থানীয় মুখপাত্র জুহুকশিয়া বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, "আমি সবখানেই আহত মানুষ দেখতে পেয়েছি। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাঁবু, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ স্বল্পতা। সেই সঙ্গে মেডিকেল কর্মীর ও ঘাটতি রয়েছে।" জাপান সরকার এ দুর্যোগে জরুরি সহায়তার প্রস্তাব দিয়েছে। জাপান সরকারের মুখপাত্র হিরোফুমি হিরানো একথা বলেছেন। স্থানীয় অধিবাসী তেলেন তেসাই রয়টার্সকে বলেন, অবশ্যই এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। অনেক একতলা ঘর বিধ্বস্ত হয়েছে। উঁচু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কোনোরকমে। সেখানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতায় যুক্ত উসু প্রদেশের মহাসড়ক বিভাগের কর্মকর্তা জি গুয়োডং টেলিফোনে জানিয়েছেন, বিধ্বস্ত বিল্ডিংগুলো খোদাই করে আটকেপড়াদের বের করে আনার চেষ্টা চলছে। উসুর একজন অধিবাসী জুয়ো দে টেলিফোনে জানান, ক্ষয়-ক্ষতির পরিমাণ কত তা এখনো বোঝা যাচ্ছে না। কয়েক ডজন কিংবা তারও বেশি মানুষ হয়তো আহত হয়েছেন। এটা বলা সত্যিই কষ্টকর। তিনি আরো জানান, "বাড়িগুলো পুরু দেয়ালে তৈরি, মজবুত। কিন্তু ওগুলো বিধ্বস্ত হলে ভেতরে থাকা অনেক মানুষ আহত হয়।" মঙ্গলবার ওই অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্পের পর রাতে ৬ এবং তারপর বুধবার সকালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। ইতোপূর্বে ২০০৮ সালের মে মাসে চীনের সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/বিসিএস/২২৩০ ঘ.