২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে অবরোধ নিয়ে ওবামা-হু বৈঠক

চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার দুই প্রেসিডেন্টের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 06:19 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার দুই প্রেসিডেন্টের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় হুকে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন ওবামা। এছাড়া জাতিসংঘের প্রস্তাব তৈরিতে চীন সহায়তা করবে বলে বিষয়ে রাজি হয়েছেন হু। ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা শীর্ষ সম্মেলনের পাশাপাশি চীনা ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এ বৈঠক ৯০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হয়। এই শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ইউক্রেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়ে এ সম্মেলনে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছে। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি সম্মেলনের আলোচ্যসূচিতে না থাকলেও বিশ্বের অনেক নেতার উপস্থিতির ফলে দেশটির ওপর নতুন অবরোধ আরোপের বিষয়ে আলোচনার সুযোগ পেয়েছেন ওবামা। বৈঠকের পর চীনা ও মার্কিন কর্মকর্তারা জানান, ইরান বিষয়ে দু দেশের প্রেসিডেন্টের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাউসু জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য এক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১২০৫ঘ.