২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পরমাণু সম্মেলন অবমাননাকর: আহমাদিনেজাদ

ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজিত পরমাণু সম্মেলন মানব জাতির জন্য অবমাননাকর। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার এ নিন্দা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

তেহরান, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজিত পরমাণু সম্মেলন মানব জাতির জন্য অবমাননাকর। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার এ নিন্দা করেছেন। ওবামার এ সম্মেলনের মূল লক্ষ্য পরমাণু সন্ত্রাস প্রতিরোধ। কিন্তু এর পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়েও নেতারা আলোচনা করবেন। ইরনা সংবাদ সংস্থা জানায়, দেশীয় পর্যটন শিল্পের এটি অনুষ্ঠানে আগত প্রতিনিধিদের উদ্দেশে আহমেদিনেজাদ বলেছেন, "মানবজাতিকে অবমাননা করার উদ্দেশ্যে আজকাল বিশ্ব সম্মেলন আয়োজন করা হচ্ছে।" ইরানকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলনে অংশ নিচ্ছে চীন ও রাশিয়ার নেতারা। ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যাদের সমর্থন প্রয়োজন পড়বে। ওবামা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সমর্থন আদায় করতে চান। আন্তর্জাতিক স