২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ওরাকজাইয়ে ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওরাকাজাইয়ে রোববার সেনাদের জঙ্গি বিমান ও হেলিকপ্টার হামলায় ২৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

হাঙ্গু, পাকিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওরাকাজাইয়ে রোববার সেনাদের জঙ্গি বিমান ও হেলিকপ্টার হামলায় ২৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। কয়েকটি জঙ্গি সূত্রে জানা গেছে, আফগানিস্তান সীমান্তে ওরাকাজাইয়ের পাশের এলাকায় জঙ্গিদের ঘাঁটি খাইবারে জঙ্গি বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার একদিন পর এ লড়াইয়ে আরও জঙ্গি নিহত হল। আঞ্চলিক সরকারি কর্মকর্তা খাইস্তা গুল রয়টার্সকে জানান, "ওরাকাজাইয়ে তালেবানদের ৩ টি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এবং ১২ জন জঙ্গি নিহত হয়েছে।" এর এ ঘন্টা পরে কালাইয়ার কাছে ওরাকাজাইয়ের মূল শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ১১ জন নিহত হয়। সরকারি কর্মকর্তা সাজ্জাদ খান জানান, সেনারা এসব এলাকায় তালেবানদের কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫১ঘ.