২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ভুমিধসে মৃতের সংখ্যা ২০৫

ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে ভূমিধসে চাপা পড়া বস্তির ধ্বংসস্তুপ থেকে শুক্রবার উদ্ধারকর্মীরা আরও ১০ টি মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

রিও ডি জেনিরো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে ভূমিধসে চাপা পড়া বস্তির ধ্বংসস্তুপ থেকে শুক্রবার উদ্ধারকর্মীরা আরও ১০ টি মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০৫। ভূমিধসে চাপা পড়া আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। চার দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণে সৃষ্ট এই ভূমিধসে শতাধিক লোক চাপা পড়ে। শুক্রবার এ বর্ষণ শুরু হয়। ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস পাহাড়ি দরিদ্র এলাকাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই নগরীর ভেতরে বাইরে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার রাতে ভয়াবহ ভূমিধসে রিওর নিতেরোইয়ের বস্তি এলাকার বাড়িঘর, দোকানপাট এবং গির্জা ধ্বংস হয়ে গেছে। রিও প্রদেশের গভর্নর সার্জিও ক্যাবরাল জানিয়েছেন, আরও লাশ মাটি চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুমবা পাহাড়ি বস্তিতে তিনি সাংবাদিকদের বলেন, ১০০ থেকে ১৫০ টি লাশ চাপা পড়ে রয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। পরিস্থিতি খুবই দুঃখজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৪৩ঘ.