ব্যাংকক, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা শনিবার রাজধানী ব্যাংককে সেনানিবাস ঘেরাও করতে যায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জল কামান ব্যবহার ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের হটিয়ে দেয়।
নির্বাচনের দাবিতে মাসব্যাপী চলমান আন্দোলনে এদিনই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে বলে রয়টার্সের এক আলোকচিত্রী জানান।
সেনাবাহিনীর মুখপাত্র স্যানসার্ন কায়েকামনার্দ বলেন, "ব্যাংককের ফান ফা ব্রিজ ও রাজদামনয়েন এলাকার দখল নিতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এর আশেপাশেই সরকারি ও সেনাবাহিনীর বেশ কিছু ভবন রয়েছে।" তিনি বলেন, "আমরা শপিং মার্কেট এলাকায় অভিযান চালানোর নির্দেশের অপেক্ষা করছি।"
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছে।
আন্দোলন দমন করতে সরকার বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করলেও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।
পিবিএস টিভি চ্যানেল জানায়, বিক্ষোভকারীরা ফান ফা ব্রিজের কাছে সেনা ঘাঁটিতে যেতে পারেনি।
লাল শার্ট নেতা নাত্তাউত সাইকুয়া বিপণী বিতানগুলোর সামনে তৈরি মঞ্চ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, লড়াই চলবে এবং আগামী সপ্তাহে থাই নববর্ষের জন্য কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, "আমাদের টেলিভিশন চ্যানেল আবার বন্ধ করে দেওয়ার নিন্দা জানাচ্ছি। তারা আমাদের যা বলেছিল সে পথেই ফিরে যাচ্ছে। এ ধরনের লোককে আমরা দেশ চালাতে দিতে পারি না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে থাকসিন সিনাওয়াত্রার মালিকানাধীন থাইকম গ্র"পের এই টিভি স্টেশন।
সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। টিভি স
bdnews24