২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরের শতাধিক পর্বতশৃঙ্গ খুলে দিচ্ছে ভারত

পর্বতারোহীদের জন্য সুখবর। চলতি গ্রীষ্মেই প্রথমবারের মতো হিমালয় রাজ্য কাশ্মিরের একশ'টিরও বেশি পর্বতশৃঙ্গ বিদেশি পর্বতারোহীদের জন্য খুলে দিচ্ছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

শ্রীনগর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্বতারোহীদের জন্য সুখবর। চলতি গ্রীষ্মেই প্রথমবারের মতো হিমালয় রাজ্য কাশ্মিরের একশ'টিরও বেশি পর্বতশৃঙ্গ বিদেশি পর্বতারোহীদের জন্য খুলে দিচ্ছে ভারত। কর্মকর্তারা বলেন, কাশ্মিরের পর্যটন শিল্পে গতি আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, ৬০ শতাংশ কাশ্মিরিই পর্যটন শিল্পের উপর জীবিকা নির্বাহ করে। যদিও গত দু' দশক ধরে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আন্দোলন করে আসছে। ভারত সরকার যেসব পর্বত শৃঙ্গ বিদেশি পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করবে সেগুলোর বেশিরভাগই লাদাখের পূর্বাঞ্চলীয় কারাকোরাম পর্বতে অবস্থিত। এসব শৃঙ্গের উচ্চতা ৩ হাজার থেকে ৭ হাজার আটশ' মিটার। প্রাচ্যের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মির ছিল একসময় পর্বতারোহী, স্কি খেলোয়াড়দের পাশাপাশি নব দম্পতিদের মধুচন্দ্রিমার সেরা জায়গা। চলচ্চিত্র নির্মাতারাও কাশ্মিরের তুষার শুভ্র পর্বত শিখর, ফলের বাগান এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগেরর ডাল হ্রদের কাঠের নৌকার মনোলোভা সব দৃশ্য রুপালি পর্দায় বেশ ঘটা করেই ব্যবহার করতেন। কিন্তু ১৯৮৯ সালে বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ শুরু করলে বহু পর্যটক ভূ-স্বর্গ কাশ্মিরে পা মাড়াতে ভুলে গেছে। বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মুসলমান অধ্যুষিত কাশ্মিরের মালিকানা নিয়ে এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে দু দুটি যুদ্ধ হয়েছে। দু' বৈরী প্রতিবেশীই সম্পূর্ণ কাশ্মিরের মালিকানা দাবি করে। ভারতের অভিযোগ, পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে। পাকিস্তান এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, তারা শুধু তাদের রাজনৈতিক সমর্থন দিচ্ছে। কাশ্মিরের পর্যটনমন্ত্রী নাওয়াং রিগজিং বলেন, "রোমাঞ্চকর অভিযানের জন্য চলতি গ্রীষ্মে লাদাখ অঞ্চলের ১০৪টি পর্বত শৃঙ্গ উন্মুক্ত করে দেওয়া হবে। যাতে বিদেশি পর্যটকদের কাশ্মিরে আগমনের পথ প্রশ্বস্ত হয়।" চীন, পাকিস্তান ও ভারত সীমান্তে অবস্থিত পর্বত শঙ্কুল লাদাখ জঙ্গি সহিংসতা মুক্ত। কারণ শহরটিতে সামরিক বাহিনীর শক্ত ঘাঁটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১২ ঘ.