তেহরান, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নিষেধাজ্ঞা এড়াতে ইরান তার পরমাণু কর্মসূচির বিরোধীদের কাছে নতজানু হবে না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে নতুন পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করার পর আহমাদিনেজাদ এ কথা বললেন।
আহমাদিনেজাদ বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কে পরমাণু ক্ষমতাধর 'কাউবয়' অভিহিত করেন।
আহমাদিনেজাদ বলেন, ইরান নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টায় নামার পরিবর্তে বরং এর মধ্য থেকেই নতুন সুযোগ খোঁজার চেষ্টা নেবে।
সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, নিষেধাজ্ঞা বা হুমকিকে আমরা স্বাগত জানাই না। কিন্তু যেসব দেশ আমাদেরকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তাদের এ উদ্যোগ এড়াতে আমরা কখনওই কাকুতি-মিনতি করব না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২০০ ঘ.
bdnews24