২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের ভিডিওতে বন্দী মার্কিন সেনা

আফগান তালেবানরা তাদের হাতে বন্দী এক মার্কিন সেনার ভিডিও প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:57 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগান তালেবানরা তাদের হাতে বন্দী এক মার্কিন সেনার ভিডিও প্রকাশ করেছে। গত গ্রীষ্মে তালেবানের হাতে বন্দী হওয়া এ সেনা ভিডিওতে বলছে, "দয়াকরে আমাকে বাড়ি নিয়ে যাও।" তালেবান বুধবার তাদের ইন্টরনেট ওয়েবসাইটে এ ভিডিও প্রকাশ করে। তালেবানের ব্যবহৃত ওয়েবসাইটের পর্যবেক্ষক সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্র"প জানায়, মার্কিন ন্যাশনাল গার্ড প্রাইভেট বোয়ে বার্গদাহির ভিডিও প্রকাশ হয়েছে। তালেবান এর আগে ক্রিসমাসের দিন বার্গদাহির একটি ভিডিও ছবি প্রচার করে। সাইটের এর বর্ণনা অনুযায়ী ভিডিওতে বার্গদাহি বলেছে,"আমি একজন বন্দী। আমি বাড়ি যেতে চাই। তোমরা জানো, আমাদের কারাগারে যে সব আফগান বন্দী আছে তারাও বাড়ি যেতে চায়। আমাকে যেতে দাও। আমাকে বাড়ি যাওয়ার সুযোগ দাও। আমাকে মুক্ত করো।" ভিডিও চিত্রটি শেষ হয়েছে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য দিয়ে। বার্গদাহির মুক্তির বিনিময়ে জাবিউল্লাহ মার্কিনীদের হাতে বন্দী কয়েকজন তালেবানের মুক্তি চেয়েছেন। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, "আমরা ভিডিওটির কথা শুনেছি। কিন্তু এখনো তা দেখিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮৫০ঘ.