২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াল থেকে প্রকাশ্যে সোনিয়া

ভারতের ক্ষমতাসীন দলের প্রধান সোনিয়া গান্ধী রাজনীতির আড়ালে থেকে দীর্ঘদিন ধরেই দেশ পরিচালনায় নির্দেশনা দিয়ে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

নয়া দিল্লি, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্ষমতাসীন দলের প্রধান সোনিয়া গান্ধী রাজনীতির আড়ালে থেকে দীর্ঘদিন ধরেই দেশ পরিচালনায় নির্দেশনা দিয়ে আসছিলেন। কিন্তু একজন মন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদে বসে তিনি সরকারে আরও বেশি ভুমিকা রাখতে শুরু করেছেন। এর ফলে সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে এবং দেশের অর্থনৈতিক সংস্কারের বিষয়টি চাপা পড়তে পারে। ইতালিতে জন্মগ্রহণকারী এই রাজনীতিবীদ দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক গান্ধী পরিবারের ঐতিহ্য রক্ষা করে চলেছেন। গত এক মাসে এই নেত্রী খাদ্যে ভর্তুকি বৃদ্ধির একটি বিল বাতিল করেছেন। গত কয়েক দশক ধরে ঝুলে থাকা নারী অধিকার সংক্রান্ত একটি বিল পাশ করানোর জন্য তিনি মন্ত্রীদের চাপ দিচ্ছেন। স