২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন থেকে সোমালিয়ায় গেছে আল কায়েদা জঙ্গিরা

ইয়েমেন গত দু সপ্তাহে থেকে অন্ততপক্ষে ১২ আল কায়েদা জঙ্গি সোমালিয়ায় গেছে। পশ্চিমা সমর্থনপুষ্ট সোমালি সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে তারা। এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 04:21 PM

Updated : 24 Aug 2022, 08:14 PM

নাইরোবি, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন গত দু সপ্তাহে থেকে অন্ততপক্ষে ১২ আল কায়েদা জঙ্গি সোমালিয়ায় গেছে। পশ্চিমা সমর্থনপুষ্ট সোমালি সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে তারা। এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন। পশ্চিমা ও আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের আশঙ্কা, সোমালিয়ার দুর্বল সীমান্ত সুরক্ষাব্যবস্থা ও শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অভাবে দেশটি জঙ্গিদের নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হতে পারে। সোমলিয়ার অর্থমন্ত্রী আবদিরাহমান ওমর ওসমান বলেন,"গত দুই সপ্তাহে ইয়েমেন থেকে ১২ জন ঊর্দ্বতন আল কায়েদা সদস্য সোমালিয়ায় এসেছে বলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে।" তিনি আরো বলেন, সেদেশের গোয়েন্দা সংস্থা তাকে এ বিষয়ে বলেছে। তিনি বুধবার রয়টার্সকে টেলিফোনে বলেন, 'আফগানিস্তান ও ইরাকে আল কায়েদা জঙ্গিরা ব্যাপক চাপের মুখে থাকার কারণে তারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বড় জঙ্গি ঘাঁটি স্থাপন করতে পারে কিনা তা বোঝার জন্যই এদেরকে পাঠনো হয়েছে।' আল কায়েদা সদস্যরা কারা কিংবা দলে তাদের অবস্থান কি সে সম্পর্কে ওসমান কিছু বলেননি। ওসমান বলেন,"নতুন সদস্য সংগ্রহের জন্য অর্থাভাবে থাকা সোমালি বিদ্রোহী সংগঠন আল শাবাবের জন্য তারা অর্থ এনেছে।" সোমালিয়ায় শরিয়া আইন চালুর দাবিতে আল কায়েদা সমর্থিত আল শাবাব বিদ্রোহীরা ব্যাপকভাবে সহিংসতা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৯ ঘ.