রায়পুর, ভারত, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ছত্তিশগড়ে মঙ্গলবার পুলিশের ওপর মাওবাদীদের চোরাগুপ্তা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।
মাওবাদীরা ছত্তিশগড়ে ঘন জঙ্গলের পাশে পাহাড়ের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ও গুলি চালায়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর ৭শ'রও বেশি মাওবাদী গেরিলাদের চালানো এ হামলায় ভারতে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের অবস্থান কতটা শক্তিশালী তা স্পষ্ট।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, "কিছু একটা ভুল হয়েছে। তারা হয়ত কোনো শিবিরে গেছে বা ফাঁদে পড়েছে।"
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অমরেশ মিশ্র আগের খবরে ৭৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। পরে তা বেড়ে ৭৫ হয়েছে।
সা
bdnews24