২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নতুন পরমাণু কৌশল

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন পরমাণু কৌশলে তার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাই বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 11:47 AM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন পরমাণু কৌশলে তার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাই বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের শর্ত সীমিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে এই কৌশল। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নতুন পরমাণু অস্ত্র তৈরী করবে না এবং মজুদ পারমাণু অস্ত্র হ্রাস করা হবে। মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্র সীমিত করলেও ইরান ও উত্তর কোরিয়ার ব্যাপারে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু শক্তি অর্জনের চেষ্টাকারী দেশ ইরান ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের লক্ষবস্তু হয়েই থাকবে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার সীমিত করণের এই নীতি ইরান ও উত্তর কোরিয়ার মত দেশগুলির জন্য প্রযোজ্য হবেনা। কারণ, ইরান ও উত্তর কোরিয়া পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে। নতুন পরমাণু কৌশলের আওতায় যুক্তরাষ্ট্র পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্র বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ মেনে চলা দেশের ওপর এই অস্ত্র ব্যবহার করতে পারবে না। কিন্তু সমালোচকরা মনে করছেন, নতুন পরমাণু কৌশল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৩৫ঘ.