২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িষ্যায় ১০ পুলিশকে হত্যা করল মাওবাদীরা

ভারতের উড়িষ্যায় ১০ পুলিশকে হত্যা করেছে মাওবাদী বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ভুবনেশ্বর, ভারত, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উড়িষ্যায় ১০ পুলিশকে হত্যা করেছে মাওবাদী বিদ্রোহীরা। রোববার কমকর্তারা জানায়, মাওবাদী বিদ্রোহীদের পাতা ভূমি মাইন পুলিশের গাড়ি বিধ্বস্ত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। ভূবনেশ্বর থেকে ৩শ' ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত উড়িষ্যার খনিজসমৃদ্ধ করাপুট জেলায় এ ঘটনা ঘটে। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে পুলিশ বাহিনী নিয়মিত টহলে বের হয়েছিল বলে তারা জানায়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সঞ্জীব পান্ডে রয়টার্সকে বলেন, "আমরা দশ জনের মৃত্যু নিশ্চিত করছি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।" গত বছরের শেষ দিকে ভারত সরকার মাওবাদী বিদ্রোহীদের দমন করতে অভিযান শুরু করার জবাবে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। অভিযানে কয়েক দশকের পুরনো এ আন্দোলন এই প্রথম বারের মতো দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৫ ঘ.