২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

বাগদাদের কেন্দ্রস্থলে রোববার জার্মানি, মিশর, ইরানি দূতাবাসের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত ও ১৬৮ জন আহত হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 11:49 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

বাগদাদ, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের কেন্দ্রস্থলে রোববার জার্মানি, মিশর, ইরানি দূতাবাসের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত ও ১৬৮ জন আহত হয়েছে। অন্তবর্তীকালীন মন্ত্রণালয় সূত্র জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে মনসুর এলাকায় দুটি বিস্ফোরণ ঘটে যার একটি ঘটে জার্মান দূতাবাসের কাছে। আইন প্রয়োগকারী অপর একটি সূত্র জানায়, এ বিস্ফোরণের পর গ্রিন জোনে আঘাত হানে দু টি মর্টার। ইরানি দুতাবাস গ্রীন জোনের কাছেই। তাছাড়া, ইরাকের বিভিন্ন সরকারি কার্যালয় এবং আমেরিকার দূতাবাস এই গ্রীন জোনেই অবস্থিত। টেলিভিশনে ইরানি দূতাবাসের সামনে ধোয়াচ্ছন্ন অবস্থা ও আহতদের দেখানো হয়। পুলিশের গাড়ীতে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখানো হয়। দেশটির দক্ষিণাঞ্চলে গ্রামে গুলিতে ২৪ জন নিহত হওয়ার ঘটনার দুই দিন পরে রাজধানীতে এই তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটল। ৭ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে কোনও দলই স্পষ্ট জয় না পাওয়ায় এ ধরনের সন্ত্রাসী তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রাজনৈতিক প্রক্রিয়ায় বিঘ