কালায়া, পাকিস্তান, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের ওরাকজাইয়ে রোববার পাকিস্তানি সেনারা প্রায় ৪০ তালেবান জঙ্গিকে হত্যা করেছে। এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
কর্মকর্তা জানান, এ অভিযানে পদাতিক বাহিনীর সঙ্গে ট্যাংক বহরও যোগ দেয়।
গত কয়েক বছর ধরে পশতুন উত্তর পশ্চিমাঞ্চলের তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটিগুলোতে পাকিস্তানি বাহিনী অভিযান অব্যাহত রাখায় জঙ্গিরা পেশোয়ারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওরাকজাইয়ে নতুন করে ঘাঁটি গড়ে তুলছিল বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র পাকিস্তান স
bdnews24